Skip to main content

Posts

Showing posts from June, 2018

ভবিষ্যতের ঘোড়া

©রতন ভট্টাচার্য কল্পনাতে চড়ছি আমি ভবিষ্যতের ঘোড়া, সেই ঘোড়াতে চড়ে আমার বর্তমানই খোড়া। দারা-পূত্র-পরিবার, লক্ষ্যে ছোটে বারংবার, দ্বন্দ্বে, ছন্দে দুলছি আমি, দুলছে সংসার। ক্ষণে বসে ক্ষণ ভুলি, ক্ষণ যায় বৃথা, নিত্য আমি ভুলে যাই নিত্য দিনের কথা। লক্ষ্য ভাঙ্গি , লক্ষ্য গড়ি, লক্ষ্যে সাঁতার কাটি, লক্ষ্য, লক্ষ্য করে আমার জীবন হল মাটি।