Skip to main content

ভবিষ্যতের ঘোড়া


©রতন ভট্টাচার্য
কল্পনাতে চড়ছি আমি ভবিষ্যতের ঘোড়া,
সেই ঘোড়াতে চড়ে আমার বর্তমানই খোড়া।
দারা-পূত্র-পরিবার, লক্ষ্যে ছোটে বারংবার,
দ্বন্দ্বে, ছন্দে দুলছি আমি, দুলছে সংসার।
ক্ষণে বসে ক্ষণ ভুলি, ক্ষণ যায় বৃথা,
নিত্য আমি ভুলে যাই নিত্য দিনের কথা।
লক্ষ্য ভাঙ্গি , লক্ষ্য গড়ি, লক্ষ্যে সাঁতার কাটি,
লক্ষ্য, লক্ষ্য করে আমার জীবন হল মাটি।

Comments